ব্রোঞ্জ যুগ
মানব সভ্যাতর ক্রমবিকাশের ধারায় তামা ও টিনের সংমিশ্রণে সৃষ্ট
ব্রোঞ্জের তৈরি নানাবিধ সামগ্রী ব্যবহারের সময়কে
ব্রোঞ্চযুগ। এই যুগের শুরুতে মানুষ পাথরের পাশাপাশি তামার তৈরি সামগ্রী তৈরি করা
শুরু করা হয়। এর মাধ্যমে সূচিত হয়েছিল তাম্র-পাথর যুগ। ক্রমে ক্রমে পাথের ব্যবহার
হ্রাস পেয়ে তামার তৈরি সামগ্রীর ব্যবহার শুরু হয়। এর ফলে খাঁটি তাম্রযুগের উদ্ভব হয়।
এই সময়ে মানুষ তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্চ তৈরির কৌশল আবিষ্কার করে। পরে
ব্রোঞ্চের সামগ্রী তৈরি করার সূত্রে তৈরি হয় ব্রোঞ্চযুগ।
পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তামার যুগের শুরু হয়েছিল। যেমন- তুরস্কের
আনাতোলয়ায় তামার ব্যবহার শুরু হয়েছিল খ্রিষ্টপূর্ব ৬৫০০ অব্দের দিকে। গ্রীস ও চীনে
এই যুগের সূচনা হয়েছিল খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দের দিকে। তাম্রযুগের শুরুর দিকে তামা
সহজলভ্য ছিল না। তাই তামার তৈরি সামগ্রী মূল্যবান ছিল।
খ্রিষ্টীয় ৪র্থ সহস্রাব্দের ভিতরে তামার ব্যাপক ব্যবহার শুরু হয়েছিল। এই সময় ঢালাইয়ের সরঞ্জাম এবং অস্ত্র
তৈরিতে তামা ব্যবহৃত হতো। মূলত তামার ব্যবহার ফলে বিভিন্ন অঞ্চল নগরায়নের সূত্রপাত
হয়েছিল।
খ্রিষ্টপূর্ব ২য় সহাস্রব্দের ভিতরে ব্রোঞ্জ বা কাঁসার সামগ্রী তেরি শুরু হয়েছিল। আর
খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দের দিকে লৌহযুগের শুরু হলে- ব্রোঞ্চ-যুগের অবসান ঘটে।