চাল্
বাংলা
ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো-সঞ্চালন করা। সংস্কৃত √চালি ক্রিয়ামূল থেকে বাংলায় এই √চাল্ ক্রিয়ামূল তৈরি হয়েছে।
    সংস্কৃত
√চালি>প্রাকৃত √চাল>বাংলা √চাল

এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তার তালিকা দেওয়া হলো।
               
√চাল্ (সঞ্চালন করা) + আ=চালা


এই ক্রিয়ামূল থেকে বাংলা ক্রিয়াপদ তৈরি হয়। যেমন- খেলার দান চালি।