নি
বাংলা ভাষায়
ব্যবহৃত
সংস্কৃত উপসর্গ-এর একটি।
১. অতিশয় বা আতিশয্য : যখন কোনো কাজ বা গুণের আধিক্য বোঝায়। যেমন-
- নিগূঢ়: (নি + গূঢ়) – অত্যন্ত গোপন বা গভীর
- নিতল (নি + তল) – (অতল/অত্যধিক গভীর)
- নিদান: (নি + দান) – অত্যধিক কষ্ট/দুঃখ
- নিদারুণ: (নি + দারুণ) – অত্যন্ত কঠোর বা ভয়ানক।
- নিবিড়: (নি + বিড়) – অত্যন্ত ঘন।
- নিযুক্ত: (নি + যুক্ত) – বিশেষভাবে নিয়োজিত।
২. সম্যক্, সম্পূর্ণতা,ভালোভাবে
- নিপীত (নি + পীত) –ভালোভাবে পান করা
- নিপুণ:
(নি + পুন) – যথাযথভাবে শুভকর্মকরণ সম্পন্নকরণ
- নিয়োগ (সম্পূর্ণভাবে নিয়োজিত/নিয়োগ)
- নিস্তব্ধ (সম্পূর্ণ নীরব)
- নিষ্ণাত (সম্পূর্ণ পারদর্শী/নিপুণ)
- নিবিষ্ট (সম্পূর্ণ মনোযোগী)
- নিক্ষেপ (সম্পূর্ণ নিক্ষেপ করা)
- নিরত (সম্পূর্ণ নিবিষ্ট/রত)
৩. বিরতি, নিবৃত্তি, নিষেধ
- নিবৃত্ত (বিরত/থামা)
- নিষেধ (বাধা দেওয়া/নিষিদ্ধ)
- নিবারণ (বিরত করা/প্রতিরোধ)
৪. অভাব : যখন কোনো কিছুর অনুপস্থিতি বোঝায়। যেমন-
- নিষ্ফল: (নিঃ/নি + ফল) – ফলহীন
- নিখাদ: (নি + খাদ) – যাতে খাদ নেই, খাঁটি।
- নিখুঁত: (নি + খুঁত) – যাতে কোনো খুঁত নেই।
-
নিভাঁজ (নি + ভাঁজ) – ভাঁজহীন/সমতল
- নির্জল: (নি + জল) – জলহীন
- নিলাজ (নি + লাজ) – লজ্জাহীন
৫. বিশেষ রূপে বা নিশ্চয়তা :
যখন কোনো কাজ নির্দিষ্টভাবে বা বিশেষভাবে সম্পন্ন করা বোঝায়।
যেমন-
- নিবন্ধ: (নি + বন্ধ) – বিশেষভাবে যা বাঁধা বা লেখা হয়েছে।
- নিয়ম: (নি + যম) – বিশেষ সংযম বা নীতি।
- নির্দেশ: (নি + দেশ) – সুনির্দিষ্ট আদেশ।
৬. :
যখন কোনো কাজ নির্দিষ্টভাবে বা বিশেষভাবে সম্পন্ন করা বোঝায়।
যেমন-