আলফা ও ওমেগা
(Alpha
and Omega)
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
বর্ণ
|
বর্ণচিহ্ন |
লিখিত প্রতীক
|
প্রতীক
|
সঙ্কেতচিহ্ন
|
যোগাযোগ |
বিমূর্তন
|
বিমূর্ত
সত্তা
|
সত্তা
|}
গ্রীক বর্ণমালার প্রথম বর্ণ হলো আলফা এবং শেষ বর্ণ হলো ওমেগা।
বাইবেলের নূতন নিয়মের যোহনের নিকটে প্রকাশিত বাক্য অংশের ৮ম সূত্রে আছে–
I am the Alpha and Omega, I am the beginning and the end,"
says the LORD, "Who is and who was and who is to come, the Almighty.
['আমি আলফা এবং ওমেগা, আমি আরম্ভ আমি অন্ত',
প্রভু বললেন, 'যিনি
আছেন এবং যিনি ছিলেন এবং যিনি আসছেন, যিনি সর্বশক্তিমান']।
খ্রিষ্টীয় দর্শনে
আলফা-ওমেগা হলো–
ঈশ্বরের
এমন একটি প্রতীক, যার দ্বারা ঈশ্বরের যে রূপ প্রকাশ করা হয়, তা হলো–
ঈশ্বর সকল
সময়েই ছিলেন এবং তিনি সর্বশক্তিমান।
পুত্র-রূপী ঈশ্বর হলেন
যিশু, তাই যিশুর প্রতীক হিসাবেও এই প্রতীক ব্যবহার করা হয়ে থাকে।
উল্লেখ্য এর উপরের
চিহ্নটি আলফা এবং নিচের চিহ্নটি ওমেগা।
এই দুটি বর্ণের
সমন্বয়ে সৃষ্ট বিভিন্ন আঙ্গিকের প্রতীক প্রচলিত রয়েছে।
এর ভিতরে বহুল প্রচলিত
প্রতীক হলো- ক্রস চিহ্নযুক্ত।
নিচে এই জাতীয় কিছু প্রতীকের নমুনা দেখানো হলো-
এই দুটি বর্ণের
সমন্বয়ে সৃষ্ট বিভিন্ন আঙ্গিকের প্রতীক প্রচলিত রয়েছে।
এর ভিতরে বহুল প্রচলিত
প্রতীক হলো- ক্রস চিহ্নযুক্ত।
নিচে এই জাতীয় কিছু প্রতীকের নমুনা দেখানো হলো-
|
|
আলফা,
মিউ ও ওমেগা
(Alpha
Mu and Omega)
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
বর্ণ
|
বর্ণচিহ্ন |
লিখিত প্রতীক
|
প্রতীক
|
সঙ্কেতচিহ্ন
|
যোগাযোগ |
বিমূর্তন
|
বিমূর্ত
সত্তা
|
সত্তা
|}
গ্রীক বর্ণমালার প্রথম বর্ণ হলো আলফা, মধ্য বর্ণ মিউ এবং শেষ বর্ণ হলো ওমেগা। খ্রিষ্টধর্মে এই তিনটি বর্ণ দ্বারা- ঈশ্বরের তিনটি অবস্থানকে নির্দেশিত করা হয়। অর্থাৎ ঈশ্বর আদিতে, বর্তমানে (চলমান জগতে) ও অন্তে আছেন।