পোস্তা
সমনাম: পোশ্‌তু, পজতু।
ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত তাল বিশেষ।

এই তালের সর্বাধিক ব্যবহার ছিল গজলে। কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় তাঁর 'গীতসূত্রাসার' গ্রন্থে এই তালের পাদটীকায় উল্লেখ করেছেন- 'পোস্তা পারস্য শব্দ, ইহা গজল গানের তাল, পোস্তা পারস্য হইতে আমদানী হইতে পারে।

তাল ও ছন্দের বিচারে এই তাল সম্পর্কে বহু মত পার্থক্য রয়েছে। যেমন-

১. সৌরীন্দ্রমোহন ঠাকুর একে পৌনে ৪ মাত্রার তাল হিসেবে আখ্যায়িত করেছিলেন। তবে তিনি এই তাল সম্পর্কে বিস্তারিত কিছু লেখেন নি। হরিশচন্দ্র দত্ত তাঁর 'সঙ্গীত-তানসেন' গ্রন্থেও এই পৌনে চার মাত্রার উল্লেখ পাওয়া যায়।

  +  ৩   ০  ১   +
I তিনতাক  ধিনধিননা । তিনতাক ধিনধিননা-০ I তিনতাক 
  ১ ২   ৩ ৪    

২. প্রসন্নকুমার বণিক তাঁর 'তবলা তরঙ্গিণী' গ্রন্থে পাঁচ মাত্রা তাল হিসেবে উল্লেখ করেছেন। উল্লেখ্য, প্রসন্নকুমার বণিক তাঁর ঢাকা নিবাসী গুরু গৌরমোহন বসাকের কাছ থেকে এই তালটি শিখেছিলেন।

  +      ২     ৩  

+

I দিন  তাগ । ধিন ধা ।

ধা

I

দিন
  ১

২

  ৩ ৪  

৫

   

৩. উপেন্দ্রনাথ বিশ্বাস তাঁর 'তবলা মালা' গ্রন্থে পাঁচ মাত্রা তাল হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি এই তালে একটি খালির কথা উল্লেখ করেছেন।
 

  +      ২     ৩   +
I দিন    নাগ । ধিন  ধা । ধা I দিন
  ১ ২   ৩ ৪   ৫    

৪. লালা দুর্গাপ্রসাদ, তাঁর তবলা শিক্ষা' গ্রন্থে একে ৫ মাত্রার তাল হিসেবে উল্লেখ করেছেন। তালের এই প্রকরণে একটি তালি ও একটি খালির কথা উল্লেখ করা হয়েছে।
 

+      ০       +
দেন    তাগ । ধিন  ধা ধা । দেন
১ ২   ৩ ৪ ৫    


 

৫. ক্ষেত্রমোহন গোস্বামী, তাঁর 'সঙ্গীত সার' গ্রন্থে একে ৫ মাত্রার তাল হিসেবে উল্লেখ করেছেন। তালের এই প্রকরণে একটি তালি ও একটি খালির কথা উল্লেখ করা হয়েছে।
 

+        ০     +
দেন    তা কে । ধিন  ধাগে । তিন
১ ২ ৩   ৪ ৫    


 

৫. রামদাস অগ্রবাল, তাঁর তবলা তাল সংগ্রহ' গ্রন্থে এই তালকে 'পজতু‌' তাল হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে এই তালটি ৬ মাত্রার। এই তালের প্রথম মাত্রায় খালি
 

০ 

 

 

 

১

 

   

+

তই 

 কি

তকু

।

ধিই

ধি

 ধা

।

তই

১ ২ ৩   ৪ ৫ ৬    



৬. কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় তাঁর 'গীতসূত্রসার' গ্রন্থে  পোস্তার
উল্লিখত প্রকরণগুলোকে অশুদ্ধ বলেছেন। তাঁর মতে এই তালটি ৭ মাত্রার এবং চলন অনেকটা যৎ-এর মতো। ছন্দোবিভাজন ৩।২।২। বর্তমানে ৭ মাত্রার পোস্তের ঠেকা যে ভাবে ব্যবহৃত হয়, তা হলো-
 

+        ২     ৩     +
দিন 

-

তাক

। ধিন

-

।

ধা

গে

। দিন
১

২

৩

 

৪

৫

 

৬

৭

   

সূত্র