![]() |
|
আক্কাদিয়ান দেবী ইশতার দেবী'র মূর্তিতে প্যাঁচা |
প্রাচীন গ্রিক চিত্রকর্মে
এথেনা'র
এথেনা এবং তার সাথে ক্ষুদ্রাকার প্যাঁচাকে দেখা যায়।
Brygos Painter
(৪৯০-৪৮০ খ্রিষ্টাব্দ)-এর অঙ্কিত চিত্রকর্মে
এই দৃশ্য দেখা যায়। পরবর্তী সময়ে মায়োনিয়ান প্রাসাদে
এথেনা
ও তার প্যাঁচা'র মূর্তি স্থাপিত হয়েছিল। মূলত প্যাঁচা অন্ধকারের ভিতরে শিকারের সন্ধান করে। তাই প্যাঁচাকে
অন্ধকারে ভিতরে আলোর দিশারী পাখি হিসেবে দেখা হয়েছিল। অজ্ঞানতার জগতে জ্ঞানের আলো পৌঁছে দেবার দেবী
এথেনা এবং সেখানে তাঁর সহযোগী প্যাঁচা। তাই গ্রিসে জ্ঞানের বাহন হয়ে উঠেছিল প্যাঁচা।
![]() |
|
গ্রিক রৌপ্য মুদ্রায় এথেনার প্যাঁচা |
গ্রিকদের হাতে
পারশ্যবাহিনীর পরাজয়ের পর, ৪৭৯ খ্রিষ্টাব্দে
এথেনা'র প্যাঁচাকে গ্রিক রৌপ্য মুদ্রায়
ব্যবহার করা হয়েছিল। এই মুদ্রাতে প্রতীকের সাথে ব্যবহৃত হয়েছিল । মূলত এটি ছিল
-এর
সংক্ষিপ্ত রূপ। আধুনিক অনুবাদকদের মতে এর অর্থ হলো- এথেনয়ানদের।
রোমানযুগে মিনার্ভা'র প্যাঁচা সম্মানিত ছিল জ্ঞানের প্রতীক হিসেবে। ১৭৭৩
খ্রিষ্টাব্দের ১লা মে যখন আলোকিত মানুষ গড়ার লক্ষে গুপ্ত সংগঠন ইলুমিনাতি
প্রতিষ্ঠিত হয়, তখন এই সংগঠনের প্রতীক হিসেবে 'এথেনার প্যাঁচা' গ্রহণ করা হয়েছিল।