১. কোনো দেশ বা জাতি ভবিষ্যতে সাম্রাজ্য বিস্তার বা সম্প্রসারণের অভিপ্রায় থাকবে না।
২. কোনো দেশের জনগণের স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে, ঐ দেশের ভৌগোলিক পরিবর্তন করা হবে না।
৩. প্রতিশ্রতি দেওয়া হচ্ছে যে, প্রত্যেকটি দেশের জনসাধারণ তাদের পছন্দ মতো সরকার গঠন করবে; এবং যে সকল দেশ স্বাধীনতা হারিয়েছে- তারা সার্বভৌম অধিকার ও স্বায়ত্তশাসন লাভ করবে।
৪. সকল ক্ষুদ্র বা বৃহৎ, বিজয়ী বা বিজিত দেশ তাদের সমৃদ্ধির জন্য কাঁচামাল ও ব্যবসার সুবিধা সমানভাবে পাবে।
৫. সকল জাতির ভিতরে শ্রমের উন্নতি, আর্থিক অগ্রগতি ও সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য তারা (ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র) চেষ্টা করবে।
৬. উভয় দেশ আশা করে যে, নাৎসি-উৎপীড়িত অবস্থা চূড়ান্তভাবে শেষ হওয়ার পর, সকল জাতি নিজ নিজ দেশের সীমানার মধ্যে নিরাপদে বসবাস করতে পারবে এবং সকল দেশের মানুষ নির্ভয়ে এবং অভাবমুক্ত অবস্থা জীবনযাপন করতে পারবে।
৭. শান্তিপূর্ণভাবে প্রতিটি দেশ সমুদ্রে এবং মহাসাগরে বিচরণ করতে পারবে।
৮. যদি যুদ্ধাস্ত্র হ্রাস করা না যায়, এবং কোনো দেশ অস্ত্রের জোরে অন্য কোনো দেশকে ভয় দেখায়, তাহলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে না। তাই সকল দেশের অস্ত্র কমানোর জন্য উভয় দেশ সচেষ্ট থাকবে।