পাট
বানান বিশ্লেষণ:
প্+আ+ট্+অ
উচ্চারণ:
[পাট্]
[paʈ]
শব্দ-উৎস:
সংস্কৃত পট্ট>প্রাকৃত পট্ট> বাংলা পট্ট, পাট।
পদ: বিশেষ্য
অর্থ:
১. পাট নামক এক প্রকার গাছ।
২. পাট গাছের আঁশ। বাংলাদেশে সোনালি আঁশ নামে খ্যাত।২. রেশমি কাপড়
শব্দ-উৎস:
সংস্কৃত পংক্তি>পাটি> বাংলা পাট।
পদ: বিশেষ্য
অর্থ: পারিপাট্য
সমার্থক শব্দাবলি: পরিপাটি।
শব্দ বিবর্তন:
- সর্বপ্রাচীন নমুনা খ্রিষ্টীয় ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
এড়ি অউ ছান্দক বান্ধ করণক পাটের আস/লুইপাদানাম্। চর্যাগীতিকা-১।
এখানে পাটের শব্দের অর্থ হলো পরিপাটের।