রঙ্গপুর দিকপ্রকাশ
রংপুর থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক সংবাদপত্র।

রংপুরের কাকিনীয়া 'ভূগোলক বাটী'র জমিদার শম্ভুচন্দ্র রায় চৌধুরীর সাহায্যে ১৮৬০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (বৈশাখ, ১২৬৭) এই সংবাদপত্রটি প্রকাশ নার শুরু হয়েছিল। এর সম্পাদক ছিলেন মধুসূদন ভট্টাচার্য। পত্রিকার শিরোনামে র শুরুতে ইংরেজিতে 'রঙ্গপুর দিকপ্রকাশ' লেখা থাকত।

তারপর একটি ছবি থাকতো। এই ছবি সম্পর্ক উল্লেখ ছিল- 'কাকিনীয়ার ভূগোলোক বাটির চিত্র দক্ষিণ দিক হইতে দর্শন,' এরপর বাংলায় পত্রিকার নাম। নীচে লেখা থাকত 'সাপ্তাহিক পত্র'। এর পর ছিল একটি শ্লোক — "নানা সদ্ধার্ত্ত্যাপ্তঃ শ্রুতিসুখ জনকশ্চারু শব্দ প্রবন্ধৈঃ সান্দমাধ্বীক পুরাধিক রসগরিনা সজ্জন প্রাতযেই সৌ। ভো ভো বিদ্বজ্জনঃ সন্তত মতিকৃপয়া পাঠ্যতাং স্বানুরাটগ্লোকানাত্ হৃৎপ্রমোদং কলয়িতু মধিকম্প্রাজতে দিক প্রকাশ"। তার পরের লাইন ছিল এরকম — "নিখিল রঙ্গপুরস্য চ বার্ত্তয়া কলিত চিত্র সুমজ্জ্বল পত্রিকাং। প্রচার বিপ্রকুলে মধুসূদনোরচয়তীহ সতাংপ্রমদাপ্তয়ে।"

পত্রিকার ডিক্লারেশনে লেখা থাকত — "এই পত্র কাকিনীয়া ভূগোলোক বাটী হইতে প্রতি রবিবারে সম্পাদক শ্রী মধুসূদন ভট্টাচার্য দ্বারা প্রকাশ হয়।" 'রঙ্গপুর দিকপ্রকাশ' এর বার্ষিক চাঁদা ছিল তিন টাকা। এবং ১৮৬৫ খ্রিষ্টাব্দে প্রচার ছিল তিনশো কপি। ধারণা করা হয় ১৮৮৪ খ্রিষ্টাব্দের দিকে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
সূত্র :