বসুবন্ধুর মতে পারমার্থিক সত্য এবং বিজ্ঞানের পরিণতি তিন প্রকার।
১. আলয় বিজ্ঞান: ধর্ম থেকে জগতের উৎপত্তি এবং তার বীজস্থান হলো আলয় বিজ্ঞান। এই বিজ্ঞানের পরিণতি হলো স্পর্শ, মনস্কার বা চিত্তের বিষয়মুখী ক্রিয়া, বেদনা, সংজ্ঞা, চেতনা। এরই কারণে জগতের কার্যকারণ-প্রবাহ অবিরত বয়ে চলছে।
২. আলম্বন: আলয় বিজ্ঞানকে অবলম্বন করে মনন্বাত্মক আবলম্বনের উদ্ভব হয়। আবলম্বনের পরিণতিগুলো হলো- আত্মদৃষ্টি, আত্মমোহ, আত্মমান, আত্মস্নেহ। এগুলোকে বলা হয় ক্লেশ।
৩. বিষয়বিজ্ঞপ্তি: ইন্দ্রিয়ভিত্তিক পাঁটি জ্ঞাপিত হওয়া এবং এর সাথে যুক্ত মন। মোট ছয়টি বিষয়বিজ্ঞপ্তির অন্তর্গত প্রতিভাত বিষয়গুলো হলো- রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ ও ধর্মাত্মক।
সূত্র:
হরপ্রসাদ শাস্ত্রী রচনাসংগ্রহ তৃতীয় খণ্ডের
(পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, জুলাই ২০০১) গৃহীত বৌদ্ধধর্মবিষয়ক রচনাসমূহ।