কথা: কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম)
গান: ৯
বিষয়: চর্যাগীতি-২৪

নেপালী পুথিতে ২৪ সংখ্যক কবিতা পাওয়া যায় নাই। তিব্বতী অনুবাদ ও বৃত্তি অবলম্বনে ডঃ সুকুমার সেন তাঁর চর্যাগীতিপদাবলীতে যে কল্পিত পাঠ স্থির করেছেন, তা হলো

     রাগ- ইন্দ্রতাল
   জইসে চান্দ উইআ হোই
    চিঅরাজ তইসে সোহিঅই
।
   
মোহমল গুরু-উএসে জাই
    আঅত্তন ইন্দী গঅন সমাই
।
   
খসম-বীঅ জা খসমে জাই
    নিঅ রুখহু তিহুঅন ছাঅ বিছাই
।
   
সূজ উএলা জিম রাতি পোহাই
    ভবসমুদা মোহ তিম অবসরি জাই
।
   
হংস-রাঅ জিম পানি লেই
    ভব আহারি এহু কাহ্ণেঁ গাই
।


সূত্র :