বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: একাকিনী বিরহিণী জাগি আধো রাতে
জাগো দেবী দুর্গা, চণ্ডিকা মহাকালী।
মধুকৈটভ মহিষাসুর শুম্ভ নিশুম্ভ-বিনাশিনী
প্রলয়ঙ্করী করালী॥
ভারত-শ্মশানে শবের মাঝে শিব জাগাও,
তাথৈ তাথৈ নৃত্যে পাষাণের ঘুম ভাঙাও,
রক্তরাগে মাগো দশ দিক রাঙাও রাঙাও।
দৈত্য-কারাগারে আগুন জ্বালি (কালী)॥
যুগে যুগে তুমি আসি, দৈত্য-ভীতি বিনাশি’
সন্তানে দিয়াছ অভয় করুণা প্রকাশি।
আবার ধরণীতে হও অবতীর্ণা শ্রীচণ্ডী
বরাভয় শিবশক্তি নৃমুণ্ডমালী॥
- ভাবসন্ধান: গানটিতে তৎকালীন ব্রিটিশ শাসনাধীন পরাধীন ভারতে দুঃসহ দশা
থেকে মুক্তির লক্ষ্যে মাতৃরূপিণী দুর্গাকে আহ্বান করা হয়েছে তাঁর অসুরবিনাশিনী প্রলয়ঙ্করী নানা রূপে।
গানটির শুরুতে রয়েছে- দেবী দুর্গা (দুর্গম অসুরবিনাশী), চণ্ডিকা (চণ্ডিকা), মহাকালীকে
(তমোগুণের প্রতীক (ধ্বংস, প্রলয়, অন্ধকারের শক্তি)। তিনি প্রথমে মধু-কৈটভ বধের
জন্য বিষ্ণুর যোগনিদ্রা রূপে প্রকাশিত হন এবং অসুরদের বিনাশ করেন। এখানে তাঁকে মহাকালী বলা হয়েছে কারণ তিনি বিশ্বের প্রলয়কারিণী, কালের (সময়-মৃত্যু) অধিষ্ঠাত্রী এবং
পরম-বিনাশিনী। তাই এই গানে মধুকৈটভ মহিষাসুর শুম্ভ নিশুম্ভ-বিনাশিনী রূপে
আহব্বান করা হয়েছে। এখানে তাঁকে
করালী বলা হয়েছে। কারণ তাঁর রূপ ভয়ঙ্করী ও প্রলয়কারী।
পরাধীনতার নাগপাশে ভারতভূমি পরিণত হয়েছিল শ্মশানের মতো নিথর। তবে শ্মশানের মধ্যে শিবের পৌরুষ-শক্তি
সুপ্তাবস্থায় ছিল। কবির প্রার্থনা সে শৈব শক্তিকে জাগিয়ে তুলুন দেবী তাঁর তাথৈ তাথৈ
নৃত্যের উন্মাদনায়। সে নাচের ছন্দে শিব তাঁর পাষাণ-ঘুম ভেঙে জেগে উঠুক।
দেবী তাঁর রক্ত-আগুনে দশদিক রাঙিয়ে দৈত্য-শাসনের কারাগারে আগুন জ্বালিয়ে দিক। যুগে যুগে
দেবী অবতীর্ণা হয়েছেন অসুর-বিনাশিনী রূপে। অভয় দিয়েছেন তাঁর সন্তানদের। কবি
তেমনি করে দেবীকে আহ্বান করেছেন। যেন তিনি আবার আসেন জাগ্রত শৈবশক্তি রূপে, নরমুণ্ডমালিনী হয়ে অসুর-ভীতি নাশকারিণী
রূপে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হোক সত্য-সুন্দর ও কল্যাণরূপী শিব।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১
কার্ত্তিক ১৩৪৬),
মিনার্ভা থিয়েটার মঞ্চে মহেন্দ্র গুপ্তের 'দেবী দুর্গা'
মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০
বৎসর ৪ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। ১৮৯৭ সংখ্যক গান।
- মঞ্চ:
দেবী দুর্গা (নাটক)।
[মিনার্ভা থিয়েটার, ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার,
১ কার্ত্তিক ১৩৪৬)] দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আনন্দের গান।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্ত। দুর্গা। আহ্বান
(অসুরনাশিনী)