বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আল্লাজী গো, আমি বুঝি না রে তোমার খেলা
আল্লাজী গো, আমি বুঝি না রে তোমার খেলা।
তাই দুঃখ পেলে ভাবি
— বুঝি হানিলে হেলা॥
কুমার যখন হাঁড়ি গড়ে কাঁদে মাটি
—
ভাবে, কেন পোড়ায় আমায় চড়িয়ে ভাটি;
ফুলদানি হয় পোড় খেয়ে সেই মাটির ঢেলা॥
মা শিশুরে ধোয়ায় মোছায়, শিশু ভাবে
—
ছাড়া পেলে, মা ফেলে সে পালিয়ে যাবে।
মোরা, দোষ করে তাই দুষি তোমায় সারা বেলা॥
আমরা তোমার বান্দা, খোদা তুমি জানো
—
কেন হাসাও, কেন কাঁদাও, আঘাত হানো।
যে গড়তে জানে তারি সাজে ভেঙে ফেলা॥