বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
আয় রে মোরা ফসল কাটি

পাঠ ও পাঠভেদ:

আয় রে মোরা ফসল কাটি—

ফসল কাটি, ফসল কাটি।

       মাঠ আমাদের মিতা পরে,    আজ তারি সওগাতে

মোদের    ঘরের আগুন সারা বছর ভরবে দিনে রাতে॥

   মোরা   নেব তারি দান,   তাই-যে কাটি ধান,

       তাই-যে গাহি গান—  তাই যে সুখে খাটি॥

          বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর,

             রোদ এসেছে সোনার জাদুকর—

                    ও সে    সোনার জাদুকর॥

    শ্যামে সোনার মিলন হল মোদের মাঠের মাঝে,

মোদের   ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে।

    মোরা   নেব তারি দান,   তাই-যে কাটি ধান,

       তাই-যে গাহি গান— তাই-যে সুখে খাটি।