বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল।

পাঠ ও পাঠভেদ:

যে কাঁদনে হিয়া কাঁদিছে     সে কাঁদনে সেও কাঁদিল।

যে বাঁধনে মোরে বাঁধিছে    সে বাঁধনে তারে বাঁধিল॥

পথে পথে তারে খুঁজিনু,      মনে মনে তারে পূজিনু,

সে পূজার মাঝে লুকায়ে     আমারেও সে যে সাধিল॥

এসেছিল মন হরিতে         মহাপারাবার পারায়ে।

ফিরিল না আর তরীতে,      আপনারে গেল হারায়ে।

তারি আপনারই মাধুরী       আপনারে করে চাতুরী,

ধরিবে কি ধারা দিবে সে    কী ভাবিয়া ফাঁদ ফাঁদিল॥