বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: যাও রে অনন্ত ধামে মোহ মায়া পাশরি

পাঠ ও পাঠভেদ:

      যাও রে অনন্ত ধামে মোহ মায়া পাশরি—
             দুঃখ আঁধার যেথা কিছুই নাহি।
      জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে
—
             কেবলই আনন্দস্রোত চলিছে প্রবাহি।
       যাও রে অনন্ত ধামে, অমৃতনিকেতনে
—
             অমরগণ লইবে তোমা উদার-প্রাণে।
       দেব-ঋষি রাজ-ঋষি ব্রহ্ম-ঋষি যে লোকে
             ধ্যানভরে গান করে একতানে
—
       যাও রে অনন্ত ধামে জ্যোতির্ময় আলয়ে
             শুভ্র  সেই চিরবিমল পুণ্য কিরণে
—
       যায় যেথা দানব্রত, সত্যব্রত, পুণ্যবান,
             যাও বৎস, যাও  সেই দেবসদনে॥