বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
কেন এলি রে, ভালোবাসিলি, ভালোবাসা পেলি নে।
পাঠ ও পাঠভেদ:

প্রমদা।       কেন এলি রে, ভালোবাসিলি, ভালোবাসা পেলি নে।
                কেন সংসারেতে উঁকি মেরে চলে গেলি নে।
সখীগণ।      সংসার কঠিন বড়ো
― কারেও সে ডাকে না,
                          কারেও সে ধরে রাখে না।
                যে থাকে সে থাকে আর যে যায় সে যায়্
―
                          কারো তরে ফিরেও না চায়।
প্রমদা।       হায় হায়, এ সংসারে যদি না পূরিল
                          আজন্মের প্রাণের বাসনা,
                চলে যাও ম্লানমুখে, ধীরে ধীরে ফিরে যাও
―
                          থেকে যেতে কেহ বলিবে না ।
                তোমার ব্যথা তোমার অশ্রু তুমি নিয়ে যাবে
―
                          আর তো কেহ অশ্রু ফেলিবে না॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- ণ্‌সণ্‌া।

লয়- মধ্য।