বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
যখন এসেছিলে অন্ধকার

পাঠ ও পাঠভেদ:

যখন    এসেছিলে অন্ধকারে

                চাঁদ ওঠে নি সিন্ধুপারে॥

হে অজানা, তোমায় তবে    জেনেছিলাম অনুভবে―

গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে॥

            তুমি    গেলে যখন একলা চলে

            চাঁদ উঠেছে রাতের কোলে।

তখন দেখি, পথের কাছে    মালা তোমার পড়ে আছে―

বুঝেছিলাম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে॥