বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আকাশ হতে খসল তারা

পাঠ ও পাঠভেদ:

আকাশ হতে খসল তারা   আঁধার রাতে পথহারা॥

প্রভাত তারে খুঁজতে যাবে― ধরার ধুলায় খুঁজে পাবে॥

                       তৃণে তৃণে শিশিরধারা॥

দুখের পথে গেল চলে- নিবল আলো, মরল জ্বলে।

           রবির আলো নেমে এসে  মিলিয়ে নেবে ভালোবেসে,

                       দুঃখ তখন হবে সারা॥