বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
দেখো    দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়
পাঠ ও পাঠভেদ:

দেখো    দেখো, দেখো, শুকতারা আঁখি মেলি চায়

           প্রভাতের কিনারায়।

ডাক দিয়েছে রে     শিউলি ফুলেরে―

           আয়  আয়  আয়॥

ও যে    কার লাগি জ্বালে দীপ,

               কার    ললাটে পরায় টিপ,

ও যে    কার আগমনী গায়― আয়  আয়  আয়॥

জাগো   জাগো   সখী,

কাহার আশায়   আকাশ উঠিল পুলকি।

মালতীর বনে বনে    ওই শোনো ক্ষণে ক্ষণে

কহিছে শিশিরবায়― আয়   আয়   আয়॥