বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া
পাঠ ও পাঠভেদ:

সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া।

তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া ॥

হিয়ায় হিয়ায় জাগল বাণী, পাতায় পাতায় কানাকানি—

‘ওই এল যে’, ‘ওই এল যে’ পরান দিল সাড়া॥

এই তো আমার আপনারি এই ফুল-ফোটানোর মাঝে

তারে দেখি নয়ন ভ’রে নানা রঙের সাজে।

এই-যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে,

বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া॥