বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
ও আমার   চাঁদের আলো,   আজ ফাগুনের সন্ধ্যাকালে

পাঠ ও পাঠভেদ:

ও আমার   চাঁদের আলো,   আজ ফাগুনের সন্ধ্যাকালে

ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥

যে-গান তোমার সুরের ধারায়   বন্যা জাগায় তারায় তারায়

মোর আঙিনায় বাজল গো,   বাজল সে-সুর আমার প্রাণের তালে-তালে॥

সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।

দখিন-হাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে।

শুভ্র, তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল—

             মর্মরিত মর্ম গো,

মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে॥