বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আজি রাজ-আসনে তোমারে বসাইব  হৃদয়মাঝারে॥

আজি      রাজ-আসনে তোমারে বসাইব  হৃদয়মাঝারে॥

            সকল কামনা সঁপিব চরণে      অভিষেক-উপহারে॥

তোমারে, বিশ্বরাজ, অন্তরে রাখিব         তোমার ভকতেরই এ অভিমান।

            ফিরিবে বাহিরে সর্ব চরাচর-    তুমি চিত্ত-আগারে॥