বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
পরবাসী, চলে এসো ঘরে
পাঠ ও পাঠভেদ

ফুল বলে, ধন্য আমি মাটির ’পরে,

     দেবতা ওগো, তোমার সেবা আমার ঘরে ॥

জন্ম নিয়েছি ধূলিতে  দয়া করে দাও ভুলিতে,

       নাই ধূলি মোর অন্তরে ॥

    নয়ন তোমার নত করো,

       দলগুলি কাঁপে থরোথরো।

চরণপরশ দিয়ো দিয়ো,  ধূলির ধনকে করো স্বর্গীয়—

    ধরার প্রণাম আমি  তোমার তরে ॥