বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
হাওয়া লাগে গানের পালে
পাঠ ও পাঠভেদ:

হাওয়া লাগে গানের পালে-

মাঝি আমার, বোসো হালে ॥

     এবার ছাড়া পেলে বাঁচে,

     জীবনতরী ঢেউয়ে নাচে

এই বাতাসের তালে তালে ॥
    দিন গিয়েছে, এল রাতি,

       নাই কেহ মোর ঘাটের সাথি।

         কাটো বাঁধন, দাও গো ছাড়ি-

         তারার আলোয় দেব পাড়ি,

             সুর জেগেছে যাবার কালে॥