বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: অশ্রুনদীর সুদূর পারে  ঘাট দেখা যায় তোমার দ্বারে

পাঠ ও পাঠভেদ:

অশ্রুনদীর সুদূর পারে    ঘাট দেখা যায় তোমার দ্বারে ॥
নিজের হাতে নিজে বাঁধা   ঘরে আধা বাইরে আধা
—
    
এবার ভাসাই সন্ধ্যাহাওয়ায় আপনারে ॥
             কাটল বেলা হাটের দিনে
             লোকের কথার বোঝা কিনে।
কথার সে ভার নামা রে মন,  নীরব হয়ে শোন্ দেখি শোন্
পারের হাওয়ায় গান বাজে কোন্ বীণার তারে
॥