বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন

পাঠ ও পাঠভেদ:

আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন !

    তারি গলার মালা হতে  পাপড়ি হোথা লুটায় ছিন্ন ॥

    এল যখন সাড়াটি নাই,  গেল চলে জানালো তাই-

    এমন ক'রে আমারে হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন ॥

তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুমকীর্ণ।

    বসন্ত যে রঙিন বেশে ধরায় সে দিন অবতীর্ণ।

   সে দিন খবর মিলল না যে, রইনু বসে ঘরের মাঝে-

আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ ॥