বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আগুনে হল আগুনময়।

পাঠ ও পাঠভেদ:

আগুনে হল আগুনময়।
     
   জয় আগুনের জয় ॥
মিথ্যা যত হৃদয় জুড়ে     এই বেলা সব যাক-না পুড়ে,
মরণ-মাঝে তোর জীবনের হোক রে পরিচয় ॥
     
আগুন এবার চলল রে সন্ধানে
কলঙ্ক তোর কোন্‌খানে লুকিয়ে আছে প্রাণে
।
আড়াল তোমার যাক রে ঘুচে,  লজ্জা তোমার যাক রে মুছে,
চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয় ॥