বিষয়:শেখ ভানু রচিত গান
শিরোনাম: আহারে নিষ্ঠুর বাঁশি, কেবা বসি
গান সংখ্যা: ২৩
আহারে নিষ্ঠুর বাঁশি, কেবা বসি
বাজায় তোরে মধুর সুরে॥
বাঁশি তোর এত যত্ন, যেমন রত্ন, মধ্যে বানছে সোনা
আবার বাইরে দেখি, মিছা ফাঁকি
হাওয়া বয়ত আর কিছু না
বাঁশি তোর নয়টি কলে, হাওয়া চলে
যেন সর্পে ধরছে ফণা॥
আবার কর্ণে শুনি, সরোদ শুনি
বন্ধের নামটি হয় জপনা॥
বাঁশি তব এত শোভা মনোলোভা
রাই শুইনে তোরে ভুলে মনি॥
ভাইবে শেখ ভানু বলে, জলের ছলে
কদম্ব তলে যাও ওগো কদম্বিনী॥
পর্যায়
তথ্যসূত্র