বিষয়ঃ শেখ ভানুর গান
শিরোনামঃ আখের মাটির তল মাটিতে মিশিব রে মন১
গান সংখ্যাঃ ২
পর্যায়আখের মাটির তল মাটিতে মিশিব রে মন
মন তুমি চিনলায় না রে আপন ॥মন রে, আজরাইল আসিয়া যখন করিব গিরিপতার
সেই মোকামে২ লুকাইবে রূপ আপনার,
সেই মোকামে আসিয়া পাইবায় আজরাইলের দিদার॥৩মন রে, হাত টানিবায় পাও টানিবায় করবায় জোরাজুরি
সেই সময় নি থাকব তোমার এ দিনের বাহাদুরি॥৪মন রে, কাবিল৫ হইয়া ধরিও মুর্শিদ কই বারেবার
নিকাশ৬ কালে খাড়া হইবা মুর্শিদ তোমার॥মন রে, অধীন শেখ ভানু বলে, নদীর কূলে বইয়া
পার অইমু পার অইমু করি দিন তো গেল গইয়া॥