বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ আমি মরিলাম তার পিরিতের অনলে
গান সংখ্যাঃ ১৬
আমি মরিলাম তার পিরিতের অনলে গো সজনী।
ও সজনী বলিও দেখা হলে তারে॥
ও আমি বন্ধু হারা, জিতে মরা
মাথায় মোর কলঙ্কের ডালা গো
ও সজনী বলিও দেখা হলে তারে॥
সজনী গো, জিতে যারে না পাইলাম
পাইব কি আর মরে গো,
আমি মইলে পরে বলিও তারে
সে যেন আসে দেখতে মোরে গো।
ও সজনী বলিও দেখা হলে তারে॥
প্রেমের মরা মরছে যারা বন্ধু বন্ধু কইরা গো
ও তার মলিন বদন, চঞ্চল মন বিচ্ছেদেরই কারণ গো
ও সজনী বলিও দেখা হলে তারে॥
ভানু বলে প্রেমানলে আঁখি অশ্রু ঝরে
ও তার দয়া গুণে এই অধীনে রে, মনে যেন করে গো
ও সজনী বলিও দেখা হলে তারে॥
পর্যায়
- বিষয়াঙ্গ: হামদ। মিলনাকাঙ্ক্ষা
- ১. বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ৩২