বিষয়ঃ শেখ ভানু রচিত গান
বিষয়ঃ আর জ্বালাইও না রে বন্ধু
গান সংখ্যাঃ ১৭
আর জ্বালাইও না রে বন্ধু, ও বন্ধু তোর পিরিতের অনলে
ও তোর পিরিতে রঙ্গ ভাসে, আমার দু নয়নের জলে॥
আমি কান্দিলে মন্দ বলে, বলুক যত নিন্দুকে
আমি কান্দিব ফিরাইয়া আঁখি, ঢাকিয়া মোর আঞ্চলে
আমি শুইলে স্বপ্ন দেখি, জাগিলে কেন তুই নাইরে
আর জ্বালাইও না রে বন্ধু, ও বন্ধু তোর পিরিতের অনলে
অধীন শেখ ভানু বলে, এই বুঝি ছিল আমার কপালে
আমি মরিলে আইস বন্ধু, ঠাঁই দিও তোমারই চরণ তলে
আর জ্বালাইও না রে বন্ধু, ও বন্ধু তোর পিরিতের অনলে॥
পর্যায় ভাবার্থঃ