আঞ্চল
বানান বিশ্লেষণ: আ+ঞ্+চ্+ল+অ
উচ্চারণ: an.chol (আন্.চোল্)
শব্দ উৎস: সংস্কৃত অঞ্চল>বাংলা আঞ্চল
পদ: বিশেষ্য
অর্থ: শাড়ি বা ওড়নার প্রান্তভাগ
সমার্থক শব্দাবলি: অঞ্চল, আঁচল , আঞ্চল
আর জ্বালাইও না রে বন্ধু, ও বন্ধু তোর পিরিতের অনলে...
আমি কান্দিব ফিরাইয়া আঁখি, ঢাকিয়া মোর আঞ্চলে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৭]

দুই নয়নের বহে ধারা মুছব কত আঞ্চলে প্রাণ জ্বলে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৫২]

তোর লাগিয়া নয়ন আমার ঝুরেরে পরাণ আমার পোড়েরে...
শাড়ীতে আঞ্চল শোভে, গৃহে শোভে নারী রে [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৪২২]


তথ্যসূত্র: