বিষয়: শেখ ভানু রচিত গান
শিরোনাম: দুই নয়নের বহে ধারা মুছব কত আঞ্চলে
গান সংখ্যা: ৫২
দুই নয়নের বহে ধারা মুছব কত আঞ্চলে প্রাণ জ্বলে
সে কি আর আসবে গো কলঙ্কিনী না মরিলে
নিশাতে সাজাইলাম সই গো ফুলেরই বাসর
হায় রে দেখতে অতি মনোহর, হায় হায় রে॥
আমি পন্থপানে চাইয়া রইলাম, দেখা ঘটল না মোর কপালে, প্রাণ জ্বলে
সেই আশা নৈরাশ হইল নিশি হইল ভোর
তবু না পাইলাম বন্ধুয়ার উদ্দেশ হায় হায় রে॥
আমার ফুলের মালা হইল জ্বালা, পরাইতাম কাহার গলে
আগর চন্দন চুয়া গোলাব এর সহিত
অতি সুগন্ধ মোহিত, হায় হায় রে॥
আমার নয়ন মণি প্রেম ধনি চাইলো না নয়ন তুইলে, প্রাণ জ্বলে
দিনে দিনে ইন্দ্র সবি হইল মলিন
হইয়ে রিপুরও অধীন হায় হায় রে॥
আমার আপন দোষে ভিন্ন ভাসে গো
আমি আউলাইয়া মাথার বেণী, ছিঁড়িব বসন
ভাঙিব হাতের কাঙ্কন, হায় হায় রে।
আমি ঝাঁপ দিমু সরোবরে প্রাণ তেজিমু অকুলে, প্রাণ জ্বলে
আর নহে তো নগরে যাইমু উদাসিনীর বেশে
করিয়া তাহার উদ্দেশ, হায় হায় রে॥
ভানু বলে ভাবিয়া দিলে, সে বইসা থাকে নিরালে, প্রাণ জ্বলে
সে কি আর আসবে গো কলঙ্কিনী না মরিলে॥
পর্যায়
তথ্যসূত্র