বিষয়: শেখ ভানু রচিত গান
গান সংখ্যা: ১
আওয়ালে জানাই সালাম পইড়া কালাম
'আলিফ-লাম-মীম' পরওয়ারে ।
বিরাজে কাজল কোটা চান্দের চটা
আঁইখে আছে নিশানি আপনি ॥
দুয়ামে সালাম করি পাক পাঞ্জাতন
যারে সৃজিলা নিরাঞ্জন হু হু হু।
যারে আল্লাহর নুরে পয়দা করে
গুনাহগারের আহছানী আপনি ॥
সিয়ামে সালাম মোর
আওলিয়া সকল
যাদের অন্তর নির্মল হু হু হু।
হায় মরি মোর দেহ তরি কৃপা করি
বান্দা যার চরণি আপনি ॥
চাহামে সালাম মোর মুর্শিদের চরণ
মনে থাকে যে স্মরণ হু হু হু।
আমার হইতে মরণ পাই যে চরণ
শাহ্ মীরাণ চান্দ মণি আপনি॥
পর্যায়
তথ্যসূত্র:
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা: ১৭