আওয়াল
বানান বিশ্লেষণ: আ+ও+য়+আ+ল্+অ
উচ্চারণ: ao.al (আও.আল্)
শব্দ উৎস: আরবি আৱয়াল (أول)> বাংলা আওয়াল
পদ: বিশেষণ
সমার্থক শব্দাবলি: আদি, প্রথম
অর্থ:
১. কোনো কিছুর শুরুর দশা, আদি
আওয়ালে জানাই সালাম পইড়া কালাম [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১]

মাটির গড়া হাওয়ায় ভরা অগ্নি জ্বলে এক সমান...
আওয়ালে আসিলা আল্লাহ, দুয়ামে রাসুল আল্লাহ গো [শেখ ভানু]  [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৭৫]

বন্ধু, কে চিনে তোমায়, আবদুল আযীয চিনতে গিয়ে পড়ল বিষম দায়...
হুয়াল আওয়াল হুয়াল আখের, হুয়াজ জাহের হুয়াল বাতেন [দেওয়ান আবদুল আযীয] [তথ্য]
[দেওয়ান আযীয, আযীযীয়া দরবার শরীফ,রামমালা রোড,ঠাকুরপাড়া, কুমিল্লা। গান-৩৯]

জন্ম নিলা নূরের নবী আল্লার হাবীব নূরের ছবি...
আওয়ালে ছিলেন আহাদ দুয়ামে হইলেন আহম্মদ  [দুর্বিন শাহ] [তথ্য]
[দুর্বিন শাহ সমগ্র, সুমনকুমার দাশ সম্পাদিত, উৎস প্রকাশন। গান-২৭]

একূল সেকূল জাহিরে বাতিনের ফুল...
আওয়াল আখের জাহের বাতেন, সাকার নিরাকার [জালাল উদ্দিন খাঁ] [তথ্য]
[জালালগীতিকা সমগ্র, সম্পাদনা যতীন সরকার, নন্দিত প্রকাশনী। গান-৩৩৫]

লাইলাহা ইল্লাল্লাহু পাক সোবাহান...
আওয়াল আখেরে তুমি, জাহের বাতেনে তুমি গো [কালা শাহ]  [নমুনা]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-৮৭]
২. উত্তম, উৎকৃষ্ট

তথ্যসূত্র