বিষয়ঃ শেখ ভানু রচিত গান
শিরোনামঃ মন আমার কামিনী ফুলের মধুতে মাতাল
গান সংখ্যাঃ ৬৫
মন আমার কামিনী ফুলের মধুতে মাতাল
নিশার ঝুঁকে আপনা বুকে মাইরো না রে শেল॥
মৌলানা-মৌলভী কত, এমএ বিএ শতে শত
জেনে তত্ত্ব, অভিমত্ত্ব নিতে যবে পরার মাল
মন আমার কামিনী ফুলের মধুতে মাতাল॥
শত সহস্র লোকে সত্য পথে মাথা ঠুকে
কত ছেড়ে তখ্‌ত হয়ে বখ্‌ত রাখে পরকাল
স্ত্রী-পুত্র মাতা-পিতা ভগ্নি-ভ্রাতা কেহ কাহারো নয়
মরলে পরে এক ঘরে রবে চিরকাল
মন আমার কামিনী ফুলের মধুতে মাতাল॥
অধীন শেখ ভানু বলে, ওরে মন মাতাল
শীঘ্র হইয়ে গুরুর চেলা শামা জ্বলে দেখো না জামাল
মন আমার কামিনী ফুলের মধুতে মাতাল॥
পর্যায়
তথ্যসূত্র