বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৬৬
মন আমার ভাবের ব্যারাম ভাইবে গেল এ জীবন
ওষুধ দিলো না প্রেমের গুরু মহাজন॥
তনের গুরু মন হইল গুরু মন পবন
পবন গুরু পলক ভবে আছে নিরঞ্জন
তত্ত্ব বিনে মত্ত লইলে রে, সইতে হবে জ্বালাতন
ওষুধ দিলো না প্রেমের গুরু মহাজন॥
একটি বস্তুর ছয়চল্লিশটি নাম
পঞ্চ কুড়ি ষোল জোড়া আছে নিগাবান
লাহুত ঘরে হাউল হইয়া রে চিনছে শুধু একজন
ওষুধ দিলো না প্রেমের গুরু মহাজন॥
ভাইবে শেখ ভানু বলে, নয়ন জ্বলে বস্ত্র গলে করো উপাসন
তারে তারে তাল মিশাইলে, চিনতে পাবে সেই চরণ॥
পর্যায়

তথ্যসূত্র