ছয়টি গহর
বানান বিশ্লেষণ: ছ্+অ+য়+ট্+ই | গ্+অ+হ্+অ+র্+অ
উচ্চারণ: chhoy.ti | go.hor (ছয়.টি | গ্.হোর্)
শব্দ উৎস: আরবি জাওয়াহির (جَوَاهِرُ)>জাওহার (جَوْهَر)>ফার্সি গওহার (گوهر)>বাংলা গহর
পদ: বিশেষ্য
অর্থ:
১. মূল্যবান মতিবিশেষ (ইসলাম ধর্মে বিশ্বাসের ক্ষেত্রে ঈমানে মুফাস্সাল বা প্রধান ছয়টি মূলনীতি, যা শেখ ভানুর মতে কবরের প্রহরী হবে) এগুলো হলো:
- আল্লাহ্-এর প্রতি বিশ্বাস।
- ফেরেশতাগণের প্রতি বিশ্বাস।
- আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস।
- রাসূলগণের প্রতি বিশ্বাস।
- পরকাল -এ বিশ্বাস।
- ভাগ্যের প্রতি বিশ্বাস।
আরে মন বলি তোরে, বারেবারে...
ছয় গহর কবরের প্রহরী [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-১৮]
তোমার দেহের মক্কা মদীনার খবর রাখো নি...
দেহের চারটি পরশ, ছয়টি গহর, ত্রিশ মূর্তি কাবার লহর [কালা শাহ] [তথ্য]
[কালাশাহ গীতিসমগ্র, নন্দলাল শর্মা সম্পাদিত, মাতৃভূমি প্রকাশনী। গান-১৩০]
সমার্থক শব্দাবলীঃ মণি, মাণিক্য, রতন, রত্ন, জহর, জহরত
তথ্যসূত্র:
- আধুনিক আরবী বাংলা অভিধান, ড. মুহাম্মদ ফজলুর রহমান, মে ২০০৯, রিয়াদ প্রকাশনী, ৩৪ নর্থ ব্রুকহল রোড, বাংলাবাজার, ঢাকা। পৃষ্ঠা:৩৭৮
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত। পৃষ্ঠা:৩৩৬