জুরে
বানান বিশ্লেষণ: জ্+উ+র্+এ
উচ্চারণ: jure (জুরে)
শব্দ উৎস: সংস্কৃত ক্ষরে (क्षरः)>প্রাকৃত ঝুরে>বাংলা ঝুরে>আঞ্চলিক জুরে
পদ: ক্রিয়া
অর্থ: কাঁদে
কাঙালের বন্ধুও, সময়ে নি পাইমু তোমারে...
বন্ধুও, কোন দেশে রইলারে বন্ধু সদায় মন জুরে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৩৩]

আমি জাতি কূল যৌবন দিমু তোরে লো তোরে লো...
দিনে রাইতে প্রাণ জুরে তোমার লাগিয়ে লো । [হাছন রাজা] [তথ্য]
[হাছন রাজা সমগ্র, দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা, পাঠক সমাবেশ। গান-২৫৯]
সমার্থক শব্দাবলীঃ ঝুরে
তথ্যসূত্র: