লাহুল
বানান বিশ্লেষণ: ল্+আ+হ্+উ+ল্+অ
উচ্চারণ: la.hul (লা.হুল্)
শব্দ উৎস: আরবি লাহু+আল্ (لَهُ+أَلْ)>লাহুল>বাংলা লাহুল
পদ: সর্বনাম
অর্থ:
১. তারই (লাহুল মুলকু ওয়া লাহুল হামদু : রাজত্বসমূহ তাঁর, প্রশংসাও তাঁরই)
তুই বন্ধের পিরিতিরে হারাইলাম জাতি কুল...
ওরে তোর লাগিয়া সাজাইলাম মন্দির লাহুলরে [শেখ ভানু] [তথ্য]
[বাউল ফকির পদাবলি শেখ ভানু, সুমনকুমার দাশ সম্পাদিত, অন্বেষা প্রকাশনী। গান-৪৩]
২. সুফি গানে কোথাও কোথাও লাহুত শব্দটির পরিবর্তে লাহুল ব্যবহৃত হয়, এটি উচ্চারণভেদ মাত্র।
আপনা রং দেখ নিজ রঙ্গ বাহির করে...
(মনরে) জবরুত আর মলকুত, লাহুল-আর নাসুত [খালেক দেওয়ান] [তথ্য]
[খালেক দেওয়ান গীতি সমগ্র ১ম খণ্ড, হাসানুল কবীর সম্পাদিত, র‌্যামন পাবলিশার্স। গান-১০৫]

সমার্থক শব্দাবলীঃ তাঁর, তাঁহারই
তথ্যসূত্র