বিষয়ঃ শেখ ভানু রচিত গান
গান সংখ্যাঃ ৯৫
সোনা চৌহারি মদিনা
কত কোটি কোটি জ্বলছে শামা
কত রঙ্গের ঝাড়খানা॥
দেখিতে এমন শোভা
কোটি চন্দ্র যেন আভা গো
পূর্বে উদয় ভানু, হবে না তার তুলনা
কত রঙ্গের ঝাড়খানা॥
সোনার মদিনা পুড়ে বাদ্য বাজে নানা সুরে গো
পুছিলে মুর্শিদের কাছে জানা যাবে ঠিকানা
কত রঙ্গের ঝাড়খানা॥
মদিনার চান্দুয়া তলে কত রঙ্গের ঝাড় বাতি জ্বলে গো
সিয়া, সফেদ, লাল, জরদ
দেখলে জিগর দেওয়ানা
কত রঙ্গের ঝাড়খানা॥
অধীন শেখ ভানু বলে, শাহ মিরান যাহা বলে গো
দয়াল নবি দ্বীনের কুপি বিরাজ করে মদিনা
কত রঙ্গের ঝাড়খানা॥
পর্যায়
তথ্যসূত্র
- বাউল ফকির পদাবলি শেখ ভানু। সুমনকুমার দাশ সম্পাদিত। অন্বেষা প্রকাশনী, ৯ বাংলাবাজার ঢাকা-১১০০। অমর একুশে বইমেলা ২০১৭। পৃষ্ঠা:
১১৪