গাজরের
নাড়ু
এটি নাড়ু নামক
মিষ্টি জাতীয় খাবারের প্রকরণ।
উপকরণ ও পরিমাণ:
গাজর ১ কেজি, চিনি ৮০০ গ্রাম, দারুচিনি ৩টি, এলাচগুড়া ৩-৫টি, তেজপাতা ২টি ও ঘি আধা
কাপ।
তৈরির প্রণালী:
- প্রথমে গাজরগুলো ধুয়ে নিতে হবে।
- এরপর কুচি কুচি করে গাজরগুলো কেটে একটি
পরিষ্কার পাত্রে রাখতে হবে। এক্ষেত্রে আলু ভাজির জন্য ব্যবহৃত কর্তনযন্ত্র
ব্যবহার করা যেতে পারে।
- এরপরে উল্লিখিত সকল উপকরণ একটি পাত্রে
উত্তমরূপে একত্রে মিশিয়ে নিতে হবে।
- এরপর এই মিশ্রণকে চুলায় মাঝারি তাপে
আধঘণ্টা ধরে সিদ্ধ করতে হবে। এই সময় চামচ জাতীয় কিছু দিয়ে নাড়তে হবে। এর ফলে
গাজর নরম হবে এবং ঘিয়ের কারণে নরম গাজরের পিণ্ডের সাথে অন্যান্য উপাদান আরও
ভালোভাবে মিশে যাবে। এর জন্য প্রায় আধঘণ্টা সময় ব্যয় করতে হবে।
- এক সময় এই মিশ্রণে একটা তেলতেলে ভাব
চলে আসবে এবং পিণ্ডের ভিতর আঠালোভাব চলে আসবে।
- এরপর পাত্রটিকে চুল্লী থেকে নামিয়ে
কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পিণ্ডের তাপ সহনীয় মাত্রায় পৌঁছলে,
এই পিণ্ড থেকে পরিমাণ মতো অংশ তুলে হাতের তালুর ভিতর রেখে
ঘুরালে ছোটো ছোটো বল তৈরি হবে।
- উল্লেখ্য এই পিণ্ড
থেকে সৃষ্ট প্রতিটি বলই হবে নাড়ু।
তথ্য: লিপি সরকার