তিলের
নাড়ু
এটি নাড়ু নামক
মিষ্টি জাতীয় খাবারের প্রকরণ। নানাজাতের নাড়ুর মধ্যে নারকেলের নাড়ুকে সাধারণ নাড়ু
হিসেবে বিবেচনা করা হয়। তবে বিশেষ যত্ন করে এই নাড়ুকেই তিলের নাড়ুতে পরিণত করা হয়।
উপকরণ ও পরিমাণ:
খোসা ছড়ানো ১ কাপ সাদা তিল,
কোরানো নারকেল ১ কাপ। ২৫০ গ্রাম আখের গুড়। অবশ্য মিষ্টির পরিমাণ কমবেশি রাখার
ক্ষেত্রে গুড়ের পরিমাণ কমবেশি হতে পারে। ইচ্ছা করলে এর সাথে কাঠবাদাম বা পেস্তা
বাদামের কুচি ব্যবহার করা যেতে পারে।
তৈরির প্রণালী:
- প্রথমে ঝুনা নারকেলের ভিতরে শাঁস
কুড়ানি দিয়ে বের করে আনতে হবে।
- এরপর এর সাথে ভালোভাবে আখের গুড় বা
চিনি মিশাতে হবে।
- এরপর এই মিশ্রণকে মাঝারি তাপে জ্বাল
দিতে হবে। এই সময় কোনো কাঠের চাপচ দিয়ে অনবরত নাড়তে হবে। এর ফলে একসময় এই
পিণ্ডে আঠালো ভাব চলে আসবে। এই অবস্থায় মূলত তৈরি করা যাবে নারকেলের নাড়ু।
- এই অবস্থায় এর উপর তিল দিয়ে ছেড়ে দিয়ে
ভালোভাবে মিশ্রিত করুন। এর ফলে নারকেলের মণ্ডের ভিতরে তিলগুলো জায়গা করে নেবে।
মূলত নারকেলের আঠালো অবস্থার জন্যই তিলগুলো বিশেষভাবে পিণ্ডের ভিতর আবদ্ধ হয়ে
যাবে।
- এরপর পাত্রটিকে চুল্লী থেকে নামিয়ে
কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পিণ্ডের তাপ সহনীয় মাত্রায় পৌঁছলে,
এই পিণ্ড থেকে পরিমাণ মতো অংশ তুলে হাতের তালুর ভিতর রেখে
ঘুরালে ছোটো ছোটো বল তৈরি হবে।
- উল্লেখ্য এই পিণ্ড
থেকে সৃষ্ট প্রতিটি বলই হবে নাড়ু।