হ (ক্রিয়ামূল)
সংস্কৃত √ভূ (হওয়া)>প্রাকৃত √হো, √হৱ>বাংলা √হ।
এই ধাতুর ভাবগত অর্থ হলো- হওয়া। এই ধাতু থেকে বাংলা বিশেষ্য, বিশেষণ ও অকর্মক ক্রিয়াপদ তৈরি হয়। যেমন-

                        বিশেষ্য √হ (হওয়া) +ওন=হওন
                        বিশেষণ  
√হ (হওয়া) +ওয়া=হওয়াএ

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন অকর্মক ক্রিয়াপদ বাংলা ভাষায় ব্যাপক ব্যবহৃত হয়।
গণ:
স্বরান্ত, ১.১.২.১.. হ-আদি গণ

চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ হয় হন হন হও হস হই
ঘটমান হচ্ছে হচ্ছেন হচ্ছেন হচ্ছ হচ্ছিস হচ্ছি
পুরাঘটিত হয়েছে হয়েছেন হয়েছেন হয়েছ হয়েছিস হয়েছি
অনুজ্ঞা হক হন হন হও হ  
অতীত সাধারণ হল হলেন হলেন হলে হলি হলাম
নিত্যবৃত্ত হত হতেন হতেন হতে হতি হতাম
ঘটমান হচ্ছিল হচ্ছিলেন হচ্ছিলেন হচ্ছিলে হচ্ছিলি হচ্ছিলাম
পুরাঘটিত হয়েছিল হয়েছিলেন হয়েছিলেন হয়েছিলে হয়েছিলি হয়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ হবে হবেন হবেন হবে হবি হব
ঘটমান হতে থাকবে হতে থাকবেন হতে থাকবেন হতে থাকবে হতে থাকবি হতে থাকব
পুরাঘটিত হয়ে থাকবে হয়ে থাকবেন হয়ে থাকবেন হয়ে থাকবে হয়ে থাকবি হয়ে থাকব
অনুজ্ঞা হবে হবেন হবেন হয়ো হস  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ হয় হয়েন, হন হয়েন, হন হও হস হই
ঘটমান হইতেছে হইতেছেন হইতেছেন হইতেছ হইতেছিস হইতেছি
পুরাঘটিত হইয়াছে হইয়াছেন হইয়াছেন হইয়াছ হইয়াছিস হইয়াছি
অনুজ্ঞা হউক হউন হউন হও হ  
অতীত সাধারণ হইল হইলেন হইলেন হইলে হইলি হইলাম
নিত্যবৃত্ত হইত হইতেন হইতেন হইতে হইতিস হইতাম
ঘটমান হইতেছিল হইতেছিলেন হইতেছিলেন হইতেছিলে হইতেছিলি হইতেছিলাম
পুরাঘটিত হইয়াছিল হইয়াছিলেন হইয়াছিলেন হইয়াছিলে হইয়াছিলি হইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ হইবে হইবেন হইবেন হইবে হইবি হইব
ঘটমান হইতে থাকিবে হইতে থাকিবেন হইতে থাকিবেন হইতে থাকিবে হইতে থাকিবি হইতে থাকিব
পুরাঘটিত হইয়া থাকিবে হইয়া থাকিবেন হইয়া থকিবেন হইয়া থকিবে হইয়া থকিবি হইয়া থকিব
অনুজ্ঞা হইবে হইবেন হইবেন হইও, হইয়ো হইস  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : হইতে, হইলে, হইয়া।          চলিত রীতি :  হতে, হলে, হয়ে


সূত্র :