হ-আদি গণ
গণের নাম :
স্বরান্ত, ১.১.২.১ (হ-আদি গণ)।
 

পূর্ববর্তী উল্লেখযোগ্য গ্রন্থে গৃহীত গণ বিভাজন :
 

১। রাজশেখর বসু 'চলন্তিকা' নামক অভিধানে এর সমতূল্য গণের নাম 'হ-আদি গণ। (বানান-ব)'। অধীনে পাঁচটি ক্রিয়ামূল তুলে ধরেছেন। এগুলি হলো- Öক্ষ, Öখ , Öম, Öল এবং √হ ।
২।
সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'ভাষা-প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থে প্রথম গণের ভিতরে এই ক্রিয়ামূলগুলিকে দুটি উপভাগে বিভাজিত করে উপস্থাপন করেছেন। এই বিভাজন হলো-
            ১ক. হ-ভিন্ন অন্য ব্যঞ্জনবর্ণ রয়েছে এমন ক্রিয়ামূলসমূহ
            ১খ. 'হ' লুপ্ত হয়
− এমন ক্রিয়ামূলসমূহ
৩। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ব্যাকরণ' অনুসারে- এই গণের নাম- হ-আদি। এর সদস্য ক্রিয়ামূলগুলি হলো-
Öহ, Öল ইত্যাদি।

উল্লেখিত মতামতগুলির ভিতর বিভিন্ন ধরণের বিরোধ আছে। সকল মতামত বিচার করে- যে প্রমিত মানটি তৈরি করা হলো- তার প্রকৃতি নিচে তুলে ধরা হলো−

প্রমিত গণ-প্রকৃতি
১. এই গণের ক্রিয়ামূলগুলি একটি ব্যঞ্জনবর্ণ বা যুক্তবর্ণ দ্বারা গঠিত হবে।
২. এবং তা হবে এক
াক্ষর হবে । যেমন- খ্, ক্ষ (ক্ +ষ, কিন্তু ধ্বনির বিচারে একক), ম্, হ্।
৩. এই গণের নমুনা
√হ অনুসারে এই গণের নামকরণ করা হয়েছে, হ-আদি গণ।

এই গণের ক্রিয়ামূলগু
লো হলো-
খ, ক্ষ্, হ, ম।  

এই গণের ক্রিয়ামূল থেকে যে সূত্রে ক্রিয়াপদগুলি উৎপন্ন হয়, তার তালিকা নিচে তুলে ধরা হল।
 
চলিত রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ -য় -ন -ন -ও -স -ই
ঘটমান -চ্ছে -চ্ছেন -চ্ছেন -চ্ছ -চ্ছিস -চ্ছি
পুরাঘটিত -য়েছে -য়েছেন -য়েছেন -য়েছ -য়েছিস -য়েছি
অনুজ্ঞা -ক -ন -ন -ও -  
অতীত সাধারণ -ল -লেন -লেন -লে -লি -লাম
নিত্যবৃত্ত -ত -তেন -তেন -তে -তি -তাম
ঘটমান -চ্ছিল -চ্ছিলেন -চ্ছিলেন -চ্ছিলে -চ্ছিলি -চ্ছিলাম
পুরাঘটিত -য়েছিল -য়েছিলেন -য়েছিলেন -য়েছিলে -য়েছিলি -য়েছিলাম
ভবিষ্যৎ সাধারণ -বে -বেন -বেন -বে -বি -ব
ঘটমান -তে থাকবে -তে থাকবেন -তে থাকবেন -তে থাকবে -তে থাকবি -তে থাকব
পুরাঘটিত -য়ে থাকবে -য়ে থাকবেন -য়ে থাকবেন -য়ে থাকবে -য়ে থাকবি -য়ে থাকব
অনুজ্ঞা -বে -বেন -বেন -য়ো -স  
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ -য় -য়েন, -ন -য়েন, -ন -ও -ইস, -স -ই
ঘটমান -ইতেছে -ইতেছেন -ইতেছেন -ইতেছ -ইতেছিস -ইতেছি
পুরাঘটিত -ইয়াছে -ইয়াছেন -ইয়াছেন -ইয়াছ -ইয়াছিস -ইয়াছি
অনুজ্ঞা -উক, -ক -উন, -ন -উন, -ন -ও -  
অতীত সাধারণ -ইল -ইলেন -ইলেন -ইলে -ইলি -ইলাম
নিত্যবৃত্ত -ইত -ইতেন -ইতেন -ইতে -ইতিস -ইতাম
ঘটমান -ইতেছিল -ইতেছিলেন -ইতেছিলেন -ইতেছিলে -ইতেছিলি -ইতেছিলাম
পুরাঘটিত -ইয়াছিল -ইয়াছিলেন -ইয়াছিলেন -ইয়াছিলে -ইয়াছিলি -ইয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ -ইবে -ইবেন -ইবেন -ইবে -ইবি -ইব
ঘটমান -ইতে থাকিবে -ইতে থাকিবেন -ইতে থকিবেন -ইতে থাকিবে -ইতে থাকিবি -ইতে থাকিব
পুরাঘটিত -ইয়া থাকিবে -ইয়া থাকিবেন -ইয়া থকিবেন -ইয়া থকিবে -ইয়া থকিবি -ইয়া থকিব
অনুজ্ঞা -ইবে -ইবেন -ইবেন -ইও, -ইয়ো -ইস, -স  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : -ইতে, -ইলে, -ইয়া, -ইবার, -ওয়া।          চলিত রীতি :  -তে, -লে, -য়ে, -বার, -ওয়া