শিষ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো― বিশেষকরণ, অতিশয়করণ, নাশ্ করা, শেষ থাকা, শেষ রাখা। এই ধাতু থেকে সৃষ্ট ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয় না। এই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য ও বিশেষণ পদ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন―


বিশেষকরণ, অতিশয়করণ অর্থে
―
          বিশেষ্য বি-
Öশিষ্ (বিশেষকরণ)+অনট্=বিশেষণ (বিশেষণ নামক পদ)।
         
বিশেষণ   বি-Öশিষ্ (বিশেষকরণ) +ণক=বিশেষক (গুণপ্রকাশক)।

নাশ্ করা, শেষ থাকা, শেষ রাখা অর্থে―
          বিশেষ্য  
Öশিষ্ (শেষ থাকা, শেষ রাখা) +ত (ক্ত) =শেষ (অন্ত, নাশ)।
         
বিশেষণ   Öশিষ্ (শেষ থাকা, শেষ রাখা) +অ (ঘঞ্) =শেষ (অবশিষ্ট)।
 

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো Öউচ্ছিষ্টি, Öশেষি। দেখুন : উচ্ছিষ্টি, শেষি।