নব নন্দন
কাজী নজরুল ইসলাম-এর
রচিত একটি তাল।
নজরুল সৃষ্ট তাল মাত্রেই সংস্কৃত ছন্দের অনুসরণে সৃষ্ট তাল বলা হলেও, তাঁর সৃষ্ট
প্রথম তাল- নবনন্দন-কে
এই তালিকায় রাখা যায় না। এই তালের উৎস হিসেবে কোনো
সংস্কৃত ছন্দের নাম পাওয়া যায় না। তবে
নন্দন নামে সংস্কৃত
একটি ছন্দ রয়েছে। ২৫ মাত্রার এই
ছন্দের গণবিন্যাস ন জ ভ জ র র।
এছাড়া উত্তর ভারতীয় সঙ্গীতে ৮ মাত্রার
নন্দন
নামক একটি তাল রয়েছ। উভয় দিক থেকে বিচার করলে- এ কথা বলা যায় না, যে- নজরুল
নন্দন ছন্দ বা তাল অনুসরণে নন্দন তালের নবতর রূপ দান করে
নবনন্দন তাল
সৃষ্টি করেছিলেন।
১৯৪০ খ্রিষ্টাব্দের ১১ মে (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭), সন্ধ্যা ৭.০৫টায় কলকাতা
বেতারকেন্দ্র থেকে নজরুল-সৃষ্ট রাগ নিয়ে তৈরি 'নব রাগমালিকা' গীতিনাট্যের দ্বিতীয়
পর্ব প্রচারিত হয়েছিল। এই পর্বে
দেবযানীর
মন প্রথম প্রীতির কলি জাগে' গানটি এই তালে ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর
১১ মাস।
দেবযানী
নজরুল-সৃষ্ট রাগ। এই রাগে নিবদ্ধ গানে
দেবযানীর
মন প্রথম প্রীতির কলি জাগে' গানটিতে তিনি সম্ভবত পরীক্ষামূলকভাবে এই তালটি
গ্রহণ করেছিলেন। নাম দিয়েছিলেন
নবনন্দন। এর মাত্রা
সংখ্যা ২০। ছন্দ-বিভাজন ৪/৪/৪/৪/৪ ছন্দ।
ধারণা করা হয়, নজরুল এই তালের সফল প্রয়োগে উৎসাহিত হয়ে- নতুন তাল সৃষ্টির দিকে মন
দিয়েছিলেন। এই সূত্রে তিনি তাঁর সৃষ্ট তাল নিয়ে 'ছন্দিতা' নামে একটি বেতার অনুষ্ঠান
করেছিলেন। এই অনুষ্ঠানে নবনন্দন তালের গান ছিল না। কারণ এই অনুষ্ঠানের সকল গানই ছিল
সংস্কৃত ছন্দের অনুসরণে রচিত।
মাত্রা সংখ্যা ২০।
ছন্দোবিভাজন ৪।৪।৪।৪।৪
সমপদী তাল।
৫টি
তালি, কোনো ফাঁক নাই।
|
+ |
|
|
|
৩ |
|
৪ |
৫ |
+ | ||||||||||||||||||
| I |
ধা |
ধিন |
ধিন |
না |
। |
ধা |
ধিন |
ধিন |
না |
। |
ধা |
তিন | তিন |
না |
। | ধা | ধিন | ধিন | না | । | ধা | - | ধিন | ধা | I |
ধা |
|
১ |
২ |
৩ |
৪ |
|
৫ |
৬ |
৭ |
৮ |
৯ | ১০ | ১১ |
১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
|