স্বাগতা ছন্দ ও তাল
নজরুল সৃষ্ট তাল। এর উৎস সংস্কৃত ছন্দ স্বাগতা

সংস্কৃত ছন্দ স্বাগতা
অক্ষর সংখ্যা ১১।
মাত্রা সংখ্যা ১৬
গণবিন্যাস= 'র ন ভ গ গ'।

বৈদ্যশ্রীগঙ্গাদাস বিরচিত 'ছন্দোমঞ্জরী'  [দ্বিতীয় সংস্করণ। ১৮৯১। পৃষ্ঠা ৩৬] গ্রন্থের  ১১শ বৃ্ত্তির ১০ম  ছন্দ 'স্বাগতা'। এই ছন্দের নমুনা  সূত্র- 'রনভগৈর্গুরুণা চ'।

৫           ৩       ৪         ২     ২  
স্বা - গ তা - / র ন ভ / গৈ - র্গু রু / ণা - / চ -
১ ২ ৩ ৪ ৫   ৬ ৭ ৮   ৯ ১০ ১১ ১২   ১৩ ১৪   ১৫ ১৬

স্বাগতা তাল

সংস্কৃত স্বাগতা ছন্দের অনুসরণে কাজী নজরুল ইসলাম, একটি নতুন তাল সৃষ্টি করেছিলেন। ১৯৪১ খ্রিষ্টাব্দের ২৬শে জুলাই (শনিবার, ১০ শ্রাবণ ১৩৪৮) কলকাতা বেতার কেন্দ্র থেকে ছন্দিতা নামক অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস। এই অনুষ্ঠানের 'স্বাগতা তালে' নিবদ্ধ গানটি ছিল- প্রিয়া স্বাগতা তালের পরিচয়
মাত্রা সংখ্যা:
১৬
পদ প্রকরণ: ৫/৩/৪/২/২
পদ প্রকৃতি: বিষমপদী।
তালি: ৫
খালি: নাই

নজরুল ইসলামের পাণ্ডুলিপি অনুসরণ করলে দেখা যায়, হ্রস্ব ও দীর্ঘ মাত্রা নির্ণনয়ে তিনি ২টি সঙ্কেত ব্যবহার করেছেন। তিনি দীর্ঘ মাত্রার জন্য 'তা' এবং হ্রস্ব মাত্রার এক মাত্রা 'না' ব্যবহার করেছেন। এই সঙ্কেত অনুসরণে নিচের তাল-নির্দেশ দেখানো হলো।
 

  +           ২       ৩         ৪     ৫     +
I তা - না তা - । না না না । তা - না না । তা - । তা - I তা
  ১ ২ ৩ ৪ ৫   ৬ ৭ ৮   ৯ ১০ ১১ ১২   ১৩ ১৪   ১৫ ১৬   ১

ঠেকা

  +           ২       ৩         ৪     ৫     +
I ধিন্ - ধা ধিন্ - । ধিন্ না না । ধিন্ - ধিন্ না । ধিন - । ধিন্ - I ধিন
  ১ ২ ৩ ৪ ৫   ৬ ৭ ৮   ৯ ১০ ১১ ১২   ১৩ ১৪   ১৫ ১৬   ১

সূত্র :