বৈশাখী পত্রিকা
সাহিত্য-বিষয়ক বার্ষিক পত্রিকা।

‘বৈশাখী’ ছিল কবিতাভবন প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ বার্ষিক সাহিত্যসংকলন। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৩৪৮ বঙ্গাব্দে। প্রথম সংখ্যার প্রচ্ছদে সম্পাদক হিসেবে বুদ্ধদেব বসু, অজিত দত্ত ও দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের নাম মুদ্রিত রয়েছে। ১৩৪৮ বঙ্গাব্দের (১৯৪১ খ্রিষ্টাব্দ) কবিতা-ভবন (২০২ রাসবিহারী এভিনি্‌উ) থেকে প্রকাশিত হয়েছিল। মূল ছিল ১ টাকা।

পরবর্তী পর্যায়ে প্রতিভা বসু 'বৈশাখী’ সম্পাদনা করেন। তবে কোন সংখ্যা থেকে তিনি সম্পাদনা শুরু করেছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় ন। সংগৃহীত বৈশাখীর ১৩৬৪ বঙ্গাব্দ সংখ্যার প্রচ্ছদে তাঁকে সরাসরি 'প্রতিভা বসু- সম্পাদিত' হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলা আধুনিক সাহিত্যের বহু বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিকের রচনা 'বৈশাখী'-তে প্রকাশিত হয়। এই সংখ্যার লেখকদের মধ্যে ছিলেন- সুধীন্দ্রনাথ দত্ত, নরেশ গুহ, রমেশ বন্দ্যোপাধ্যায়, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, লীলা মজুমদার, সন্তোষকুমার ঘোষ, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে এবং বুদ্ধদেব বসু প্রমুখ। এই সংখ্যায় প্রতিভা বসুর গল্প 'মালতীদির গল্প প্রকাশিত হয়েছিল।  বুদ্ধদেব বসুর - বোদলেয়ারের অনূদিত কবিতা প্রকাশিত হয়েছিল।